Showing posts with label DSEX. Show all posts
Showing posts with label DSEX. Show all posts

Sunday, November 4, 2018

Market Observations



ইনডেক্স নিয়ে বেশ চিন্তায় আছি।  হয়তো  আমার সাথে অনেকেই আছেন। প্রায় এক বছরের অধিক সময় ইনডেক্সের সুনির্দিষ্ট দীর্ঘস্থায়ী কোন আপ ট্রেন্ড নাই। কিন্তু আমরা যদি সাপ্তাহিক চার্টে তাকাই তবে সুনির্দিষ্ট ডাউন ট্রেন্ড ও এখনো নিশ্চিত করেনি। লোয়ার লো এবং লোয়ার হাই নাই। বরং সাপ্তাহিক চার্টে ২০১৩ এর পর থেকে হাইয়ার হাই এবং হাইয়ার লো তইরি করে এখনো আপ ট্রেন্ড ধরে রেখেছে। সে হিসাবে ইনডেক্স এখনো আপ ট্রেন্ডে আছে। 

ইন্ডেক্সকে বর্তমান লেভেল থেকে একটুও নীচে না নামাতে আপ্রাণ চেষ্টা করছিলাম। তবে সেটা যুক্তির মধ্যে থাকেই। আমি যে কোন এনালাইসিস করার ক্ষেত্রে কমপক্ষে তিনটি শক্ত  যুক্তি উপস্থাপনের চেষ্টা করি। এখানেও তাই করলাম।

এনালাইসিস টি করার সময় মনে প্রানে চাচ্ছিলাম এর নিচে যেনো ইনডেক্স না নামে , নামলে এর তলা খুজে পাওয়া মুস্কিল হবে। চার্টে ৫২৩৯ এর নিচে বিপদজঙ্ক এলাকা দেখানো হয়েছে। আচ্ছে আমি আরো ৩৯ বাদ দিলাম । ৫২০০ এর নিচে যেনো আর না নামে। আল্লাহ ভরসা

Wednesday, July 4, 2018

Market Observations


খুবই সহজ চার্ট আশা করি ব্যাখার প্রয়োজন হবে না।  খুব সম্ভবত মার্কেট থ্রি ড্রাইভ প্যাটার্নের দিকে যাচ্ছে। ৩৮.২ থেকে ৬১.৮ ফিব রিট্রেস্মেন্ট থেকে ইন্ডেক্স আপ সাইড মুভ করার কথা। বর্তমানে ৫০% এ অবস্থান করছে। ১ মে ২০১৮  তারিখে ABCD হারমোনিক প্যাটার্ন নিয়ে যে চার্ট দিয়েছিলাম তা পূরন হবার পথে। আর ABCD  এর বর্ধিত ধাপেই আসে থ্রি ড্রাইভ । আমি খুবই আশাবাদী। আরো ৩০০ পয়েন্ট ইনডেক্স পড়ে যাবে কিনা এই পিন পয়েন্ট একুরেসি দেয়া কঠিন। তবে আপনি যেটি বলেছেন ফিব ৬১.৮ বা হরাইহন্টাল সাপোর্ট বা ডাইগোনাল সাপোর্ট ( ৪৯০০ +/- ৫০) এই তিন সাপোর্ট ক্লস্টার ভেঙ্গে গেলে মার্কেটের জন্য মহা মহা মহা বিপর্যয় অপেক্ষা করছে। 

এখন পর্যন্ত মার্কেট খুবই স্বাভাবিক আচোরন করে  আসচ্ছে। সম্ভাব্য PRZ এ এসে মার্কেট সেক্টর অয়াইজ মুভমেন্টে আছে। লেনদেনও কিছুটা বৃদ্ধি পেয়েছে ।  আশা করি এই ধারা অব্যাহত থাকবে। 

Tuesday, May 8, 2018

Market Observations


আমার আগের এনালাইসে আমি AB=CD প্যাটার্ন নিয়ে সামগ্রিক ভাবে মার্কেটের ডাউন ট্রেন্ড দেখিয়েছিলাম। এখনো তা বহাল আছে। এই সামগ্রিক ডাউন ট্রেন্ড এর মাঝেও ইনডেক্স এর কিছু উত্থান পতন হবে। এই উত্থান পতন ধরার চেষ্টা করবো AB=CD প্যাটার্ন দিয়েই। এই পিন পয়েন্ট একুরেসি ইনডেক্স নিয়ে করা দুঃসাহসিক কাজ। তার পরেও গ্রামাটিকালি কিছু লজিক তুলে ধরলাম। গ্রামারের খুটিনাটি আগের এনালাইসিস এ বর্ননা করা আছে। আল্লাহ্‌ ভরসা 

Tuesday, May 1, 2018

Market Observations


গতদিন ইনডেক্স নিয়ে একটা মন্তব্য করেছিলাম "কিছু শর্ত পূরণে ব্যার্থ হলে সামনে ভয়াভয় বিপর্যয় অপেক্ষা করছে"; অনেকেই জানতে চেয়েছিলেন , শর্তগুলি কি? অনেকেই বিরুপ মন্তব্য করেছিলেন। গতান্ত্রিক দেশে শালীন বিরুপ মন্তব্য নিয়ে আমি মাথা ঘামাই না। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার! 

আমি একজন এনালিস্ট । আমি বিরুপ মন্তব্যের চাইতে টেকনিক্যাল ভাষা ভালো বুঝি; কিন্তু দুঃখের বিষয়, এখন পর্যন্ত কাউকে কাউন্টার লজিক দিয়ে আমার এনালাইসিস খন্ডন করতে এগিয়ে আসতে দেখি নি। আর এই বিষয়টি আমি সব সময় প্রত্যাশা করি। 

যাইহোক এখন আমি আমার শর্তগুলি তুলে ধরিঃ

চার্ট ভালো করে লক্ষ্য করলে শর্ট টার্ম , মিড টার্ম , লং টার্ম ট্রেন্ড লাইন ; হরাইজন্টাল রেজিস্টেন্স লাইন সাথে হারমোনিক AB=CD প্যাটার্ন লক্ষ করবেন। আমি মূলত এগুলি দিয়ে শর্তগুলি ব্যাখ্যা এবং তা পূরণে ব্যার্থ হলে কি হতে পারে তা তুলে ধরবো।

প্রথমত মীড টার্ম ট্রেন্ড লাইন ভেঙ্গে গিয়েছে ৫৮০০ লেভেলে ফেব্রুয়ারির শুরুতেই। আর লং টার্ম ট্রেন্ড লাইন ৫০০০ লেভেলের আশেপাশে। মাঝে ৫৩০০ লেভেলের কাছাকাছি খুব শক্ত হরাইজন্টাল সাপোর্ট আছে। আর সর্ট তার্ম ট্রেন্ড লাইন ৫৫৫০ গতবার ভাংতে ভাংতেও ভাঙ্গেনি। আর এদিকে যে ডেইলি কন্সোলিডেশান ক্যান্ডেল মুভ হয়েছে তাতে পুনঃ পুনঃ হাইয়ার লো মনে সন্দেহের সৃষ্টি করে। 

এদিকে অতি সুস্পষ্ট ভাবেই সবগুলি শর্ত পূরণ করে ইনডেক্স AB=CD হারমোণিক প্যাটার্ন তৈরি করে বসে আছে। হারমোনিক  AB=CD এর টার্গেট নির্ণয়ের অনেক গুলি টেকনিক আছে। সবচেয়ে কড়া টেকনিক হোল CD লেগ যত বড় D পয়েন্ট থেকে  প্রাইস তত নীচে নামবে। আমি এই টেকনিকে গেলাম না , বরং তুলনামূলক হাল্কা টেকনিক নিলাম AD লেগের ৩৮ বা ৫০ বা ৬১.৮ যে কোন একটা লেভেলে ইনডেক্স নেমে যাবার সমূহ সম্ভাবনা থাকবে । আল্লাহ্‌ ভরসা

Wednesday, April 11, 2018

Market observations


মার্চ ২১ তারিখে 5 -0 হারমোনিক প্যাটার্ন দেখিয়ে আশা করেছিলাম ইনডেক্স এর একটা রিএক্টিভ বাউন্স করার সমূহ সম্ভাবনা আছে। এবং সম্ভাব্য রিবার্স পয়েন্ট দেখিয়েছিলাম ৫৮৪৪ । সেখানে ইনডেক্স ৫৮৮০ তে রিভার্সের প্রস্তুতি নিচ্ছে। 

অনেকেই যান্তে চাচ্ছেন এর পরে কি হবে?? প্রথমত আগের এনালাইসিস  হারমোনিক 5 -0 তত্ত্ব মতে বর্তমানে আমরা PRZ ; D পয়েন্টে অবস্থান করছি।  potential reversal zone হিসাবে D পয়েন্টের কুখ্যাতি আছে। 

তবে কথা থেকে যায় যদি ইনডেক্স ৫৭৭০ এর নীচে না নামে , তবে হয়তো প্যাটার্ন ইনভ্যালিড ( অকার্যকর) হিসাবে পরবর্তিতে প্রতীয়মান হবে । আমরা আশা করতে পারি এমনটিই হবে । No guarantees in trading


আল্লাহ্‌ ভরসা 

Wednesday, March 21, 2018

Market Observations


এখনো ফোরকাষ্ট করার সময় আসেনি। লেনদেন ৩০০ কোটির নীচে। গেম মেকাররা সাইড লাইনে। সুতরাং সাইডলাইনে থাকাই এখন নিরাপদ। তারপরেও একটা তুলনামূলক বড় রিএক্টিভ মুভ হতে পারে নাও পারে। যদি রিএক্টিভ মুভ হয় তবে সম্ভাব্য স্থানটি খুজে বের করার প্রয়াস মাত্র । আল্লাহ্‌ ভরসা 

Saturday, March 17, 2018

Market Observations


হাতে কিছু সময় ছিল__ ইনডেক্স নিয়ে কিছু বলার মতো সময় এখন না। এখন আসলে দেখার সময়। মার্কেট যদি উপরের দিকে যাত্রা শুরু করে তবে তার কিছু লক্ষণ অবশ্যই থাকবে। এখন পর্যন্ত কোন লক্ষণ দেখা যায় নি। তবে মানুষ আশার কথা শুনতে ভালোবাসে । হারমোনিক প্যাটার্ঙ্গুলির মধ্যে থ্রি ড্রাইভ খুব শক্তিশালী প্যাটার্ন। প্যাটার্ন কমপ্লিট হবে নাকি ABCD প্যাটার্ন করেই থেমে যাবে একথা বলার মতো সময় এখন আসেনি। একটা ইতিবাচক আশা মাত্র। আল্লাহ্‌ ভরসা 

Tuesday, March 13, 2018

Market Observations



 শেয়ার ব্যবসাকে যদি আমরা একটা খেলার সাথে তুলনা করি তবে একপক্ষ , অপর পক্ষ থেকে অতি অবশ্যই বেশী জানে। এই বেশী জানাটা একটু খানি না , অনেকখানি , আর অনেক আগে থেকে। এই বিষয়টি আঁচ করতে পেরেই Jesse Livermore প্রায় ১০০ বছর আগেই বলেছিলেন "The nature of the game as it is played is such that the public should realize that the truth cannot be told by the few who know"

এখন যারা বেশী জানে তারা অপর পক্ষ থেকে একহাত না , দশ হাত এগিয়ে থাকবে এটাই স্বাভাবিক। সুতরাং আমরা দশ হাত পেছন থেকে দৌড় শুরু করছি, এখানে জিতা কঠিন। VSA তে তাই বলা হয় " শিকার না বরং শিকারির শিকার করা খাবার খাওয়ার চেষ্টা করো" অনেকটা শেয়াল যেমন করে , বাঘ বা সিংঘের শিকার নিয়ে।

বাঘ যেমন শিকার করলে , আগে পরে জঙ্গলের মধ্যে নানা রকমের লক্ষণ তৈরি হয় , তেমনি শেয়ার ব্যবসার গেমেও আমরা এই লক্ষণগুলি দেখতে পাই। টেকনিক্যাল এনালাইসিস এর প্রতিটি শাখাতেই এই লক্ষণগুলি নিয়ে বিশধ আলোচনা আছে। কেউ যদি এই লক্ষণগুলি ধরে এগুতে পারে তবে বাঘের শিকার থেকে কিছু চুরি করা সম্ভব।

এই কারণেই টেকনিক্যাল এনালাইসিস করে একদম বটম লেভেলে শেয়ার কেনা কঠিন আবার টপ লেভেলেও বিক্রি করা কঠিন। যাই হক মার্কেট যে বড় ধরণের ঝুকির মধ্যে আছে তা অনেক আগে থেকেই আঁচ করা যাচ্ছিলো। বিশেষ করে অসময়ে ব্যাংকগুলির উত্থান এবং সময়ে কোম্পানিগুলির না খেলা ছিলো খুব সুক্ষ ইঙ্গিত। আসলে ঐ সময়ই যে পক্ষ বেশী জানে তারা জানতো কি হতে যাচ্ছে। টেকনিক্যালি এই বিষয়টি প্রথম পষ্ট হয় বছরের একেবারেই শুরুতেই।

ডিসেম্বর ২৬ ,২০১৭ তারিখে মার্কেট কারেকশানে যাচ্ছে এই মর্মে একটা আইডিয়া শেয়ার করি। তারপরে ধারাবাহিক ভাবে আপডেট দিতে থাকি। কতজন আমার সতর্ক বার্তা সিরিয়াস ভাবে নিয়েছিলেন জানি না , আসলে ফেবুতে কেউ কার কথা সিরিয়াস ভাবে নেয় কিনা আমি তাও জানি না।

যাইহোক যেহেতু খেলায় আমরা পরাধীন তাই নিখুত ভাবে বলা সম্ভব না ঠিক কতদুর যাবে খেলা। তাই সময় সময় আমার টার্গেট বদলেছে। আমার বর্তমান টার্গেট ৫৩০০(+/- ৫০)। আমার কাছে এটা এইমুহুর্তে অবিশ্বাস্য মনে হয় মার্কেট এর নীচে নামবে। 

আসলে আমার কাছে কি মনে হচ্ছে তা মোটেও বিবেচ্য বিষয় না , খেলায় যারা দশ হাত এগিয়ে আছে তাদের কাছে কি মনে হছে বা তাদের গেম প্লান কি ? সেটাই বিবেচ্য বিষয়। আমার ধারনা ছিল বছরের শেষের দিকে মার্কেট চুড়ান্ত ভালো থাকবে । তা হবে কি ? এর উত্তর সময় দিবে। কিন্তু তার আগে বিবেচ্য বিষয় হোল ৫৩০০(+/- ৫০) সাপোর্ট পাওয়া না পাওয়া। যদি পায় খুবই ভালো , না পেলে? ৪৮০০ এর আগে আমি আর কোন শক্ত সাপোর্ট দেখতে পাচ্ছি না। 

Don’t try to play the game all the time.

Tuesday, February 27, 2018

Market Observations



কোন কি খারাপ নিউজ ছিল ? গত নভেম্বর থেকে আজ অবধি ? তাহলে গত ৬৪ কর্মদিবসে ইনডেক্স কেনো  ৫৮৮ পয়েন্ট কমলো ? প্রতি  দিন গড়ে ৯.২০ করে। বরং এই সময়ে তুলনামূলক ভালো নিউজ ছিল। 

*** মুদ্রানীতি ভালো এসেছে। 
*** রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে ভয় ছিল , তা চমৎকার ভাবে সমাধান হয়েছে
*** strategic partnership পেয়েছি আমরা।  partnership যেকোনো ব্যবসাতেই সম্প্রসারনের ইঙ্গিত দেয়।  ইন্ডিয়া আর চীন নিয়ে একটা ভীতি তৈরির চেষ্টা করা হোল। যে ক্ষেত্রেও সুন্দর সমাধান হয়েছে। অবশ্য এক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গি হোল ব্যবসায়ীরা সবসমই পেশাদার হন। তারা তাদের নিজেদের লাভ আগে দেখেন।  শ্বশুর দোকানদার হলে কি জামাইকে ফ্রি দেন ? তিনিও নিজের লাভ আগে দেখেন। তাই চীন বা ভারত যেই হোক তারা নিজের স্বার্থ আগে দেখবেন।
*** বর্তমান সরকারও আগের থেকে অনেক বেশী মার্কেট  বান্ধব।

তাহলে কেনো গত তিন মাসে ইনডেক্স ৬০০ পয়েন্ট পড়ল ?  কারণ এটাই স্বাভাবিক। ২০১৬ সালের মে থেকে ২০১৭ সালের নভেম্বর ৩৮৩ কর্মদিবসে ইনডেক্স বেড়েছিল ২২২০ পয়েন্ট। ৪১৪০ থেকে ৬৩৬১। 

সাইকেলিক অর্ডারে এই প্রথম দির্ঘ সময় কারেকশানে আছে। ধরেন মার্কেট কারেক্সানে না গিয়ে বাড়তেই থাকলো ৬৫০০ , ৭০০০ , ৭৫০০, ৮০০০, ........১০০০০ কত কর্মদিবস লাগতো? কয়দিন ব্যাবসা করতে পারতাম? তারপরে ২০১০ সালের মতো আবার বাবল। আবার ১০ বছরের মতো ব্যাবসা নাই। আবার কিছু মানুষ বাড়ি ঘর বিক্রি করে সর্বশান্ত, কিছু মানুষের  আত্ত্বহত্যা ।

মার্কেট আগের থেকে অনেক বেশী ম্যাচিউর। আমার হিসাবে ইনডেক্স ৫৩০০(+/-৫০) আসাটা খুবই যৌক্তিক। সামনে বাজেট, রোজা, ডিসেম্বর ক্লোজিং এর ঘোষণা সব মিলিয়ে জুন/ জুলাইয়ের আগে আর সামগ্রিক মার্কেটের ব্যবসা হবে কিনা সন্দেহ আছে। সামনের তিন মাসে মার্কেট আরো ৪০০ পয়েন্ট ধীরে ধীরে পড়ে যাবে এটাই আমার কাছে যৌক্তিক মনে হয়। 

তবে কথা থেকেই যায়। ডাইগোনাল সাপোর্ট , হরাইজন্টাল সাপোর্ট , ডবল বটম (৫৭৭০) থেকেও মার্কেট ঘুরে যাবার একটা সম্ভাবনা আছে। তবে সেটা না হলেই ভালো। দীর্ঘ মেয়াদি মার্কেটের মঙ্গলের জন্য এই আরো ৪০০ পয়েন্টের ব্যাথা সহ্য করাই ভালো হবে। আর সেটাই ম্যাচুউরড মার্কেটের লক্ষন হবে। 

যেহেতু মার্কেট strategic partnership এর আওতায় আসতে যাচ্ছে তাই চাইলেও মার্কেটকে আগের মতো আর ম্যানুপুলেট করা সম্ভব হবে না। মার্কেটকে কিছু নিয়মের মধ্যে আসতে হবে। এখন অপেক্ষা আর দেখার পালা আল্লাহ্‌ ভরসা 

Tuesday, November 21, 2017

Market Observations

Present Date 


April 8 , 2107


মার্কেট নিয়ে আমি বছরের একেবারে শুরু থেকেই বেশ পজেটিভ ছিলাম। বিশেষত যখন বছরের প্রথম সপ্তাহেই ঐতিহাসিক ৫৩৫০ লেভেলের দখল নিয়েছিল  ইনডেক্স, ব্যাপক ভলিউম নিয়ে , তখনই প্রায়ই নিশ্চিত হয়ে গিয়েছিলাম এই যাত্রা থামানো কঠিন হবে। আর এই যাত্রায় ব্যাংক, ফিনান্স আর ইনস্যুরেন্সই হবে প্রধান অস্ত্র। যে গুটি কয়েক ফেবু ফ্রেন্ডের সাথে আমার ফোনালাপ হয় তাদের এই অস্ত্র হাত ছাড়া করতে নিষেধ করেছিলাম বছরের শুরু থেকেই। 

মার্কেট ২০১০ এর তুলনায় অনেক বড় হয়েছে। হয়তো ইনডেক্স ২০১০ সালকেও ছাড়িয়ে যাবে। তবে আপাতত অত দূরে না তাকাই, এপ্রিল ৮ ২০১৭ এ যে তার্গেট দিয়েছিলাম তা আর একটু বাড়িয়ে দিলাম ; এখান থেকে আরো ১০০০ পয়েন্ট। তবে মনে রাখতে হবে এই ১০০০ পয়েন্ট ১০ বা ২০ কর্ম দিবসে যাবে না। যাত্রা পথে অবশ্যই কারেকশান হবে । ১৫০/২০০ পয়েন্ট কারেকশান আমি স্বাভাবিক হিসাবেই নিবো। বর্তমানের ডবল টপ যদি উৎরাতে পারে তবে  হয়তো উলফ বা wedge প্যাটার্ন দিয়ে কিছু কারেকশান হতে পারে। তবে কারেকশান হচ্ছে কিনা তা বুঝার জন্য আমি স্বল্প মেয়াদি মুভিং এভারেজ গুলির দিকে নজর দিবো। আল্লাহ্‌ ভরসা  

Sunday, July 16, 2017

Market Observations


গত সপ্তাহের শেষের দিকে যখন পোর্টফলিওর ৬০% শেয়ার বিক্রি করে "নিরাপদ"! অবস্থানে সরে আসি; তখন মনে হচ্ছিলো আমি কিছুটা ভীতু। হু আমি ভীতুই। তাই যারা সাহসী তারা এই এনালাইসিস উপেক্ষা করবেন। 

যদি অস্বাভাবিক কিছু না হয় , তবে আমি ব্যাকারণ মেনে যে টেকনিক্যাল চার্ট দিলাম তা আপনাদের চিন্তার খোরাক দিবে ইনশাআল্লাহ্‌। 

Monday, July 3, 2017

Market Observations


মার্কেট নিয়ে আমি বরাবরই খুব পজেটিভ ছিলাম। ৫৩০০ লেভেল ভাঙ্গবে এমন বিশ্বাস তো দূরের কথা , আমি কল্পনাই করতে পারছিলাম না। আলহামদুল্লিলাহ আমার ধারণা সঠিক ছিল।..... 

তো মার্কেট কোথায় যাবে? ইনডেক্স আবার ৯০০০ যাবে ইনশাআল্লাহ্‌। এটা আমার বিশ্বাস। তবে আমি এটাও জানি এই ব্যবসায় আগামী কাল কি হবে , তা পৃথিবীর সব থেকে ভালো এনালিস্টও বলতে পারবে না । "Absolutely Impossible". আগামীকাল যেকোনো কিছু হতে পারে। তাই আমার এই বিশ্বাসের বিপরীত কিছু না হওয়া পর্যন্ত , আমি আমার এই বিশ্বাসকেই বিশ্বাস করবো। আল্লাহ্‌ ভরসা

যাই হোক ,  দেখা যাক ইনডেক্স এর বর্তমান কি অবস্থা। দেখেন, HMA 50 Days  কি চমৎকার সাপোর্ট হিসাবে কাজ করেছে ; প্রতিটি উত্থান পতনেই। ....যখনই ইনডেক্স অতি বিনয়ের সাথে HMA 50 Days কে সম্মান দেখাচ্ছিল তখনই ভলিউমও তার ২১ দিনের SMA কে মান্য করতে বাধ্য হচ্ছিল। ইনডেক্স HMA 50 Days  এর উপরে , তো ভলিউম ২১ দিনের SMA এর উপরে। 

এখন কি হতে পারে? সোজা কথা অতীত ইতিহাস বলছে ইনডেক্স HMA 50 Days এর নীচে না নামা পর্যন্ত আমরা ডিপ কারেকশানের কথা আপাতত ভাবতে পারছি না। যেটা হতে পারে HMA 50 কে ইনডেক্স ছুতে পারে। সেই পর্যন্ত আমরা স্যালো কারেকশান বলতে পারি এবং আপাতত নিশ্চিন্ত থাকতে পারি। আল্লাহ্‌ আমাদের সহায় হোক। 

Sunday, November 13, 2016

Market Observations


সেপ্টেম্বার ৩০ , ২০১৬ তারিখে করা এনালাইসিসের আপডেট মাত্র___ আল্লাহ ভরসা