Showing posts with label UPGDCL. Show all posts
Showing posts with label UPGDCL. Show all posts

Wednesday, May 10, 2017

UPGDCL



নানা রকমের Key Reversal ক্যান্ডেল প্যাটার্ন আছে __ মজার ব্যাপার হল "Key Reversal" শব্দ দুটির ব্যবহার নিয়ে । revers মানে তো ঘুরে যাওয়া কিন্তু Key শব্দ যোগ করার মানে হল "ঘুরে" যাওয়ার উপরে জোড় দেওয়া । এই মনে করেন ৯০ % ঘুরে গেল। আমি কি ভুল বললাম? বিষয়টি তাই নয় কি?? !!

বিষয়টি আসলে অনেকটা তাই। কিন্তু শেয়ার মার্কেটে শেষ কথা বলে কিছু নাই____ প্রত্যক্টা Key Reversal প্যাটার্নেরই উল্টা ফল আছে , মানে হতে যাচ্ছিলো একটা , হয়ে গেল আর একটা।

UPGDCL এ একটা Bearish Key Reversal দেখতে পাচ্ছি___ নাম___ bearish engulfing pattern বা bearish outside day reversal ______ সে নামেই ডাকিনা কেন নিঃসন্দেহে প্যাটার্ন খারাপ। খারাপের দিক থেকে প্রথম পাঁচটার মধ্যে একটা।

তার মানে কি সব শেষ??!! এখানেও উল্টা ফল ঘটার সুযোগ আছে___ আর এখানেই শেয়ার মার্কেট এর বিশেষত্ব আর টেকনিক্যাল এনালাইসিস এরও বিশেষত্ব যে বিষয়টির ব্যাখ্যা আছে। কি সেই উল্টা ফল , যার ফলে আমরা বুঝতে পারবো bearish engulfing pattern আর কাজ করলো না বা ইনভ্যালিড হয়ে গেলো___ আসুন জেনে নেই____

যে ক্যান্ডেলকে গিলে খাওয়া হল সে ক্যান্ডেল খুব গুরুত্ত্বপুর্ন এখানে। সে ক্যান্ডেলের ওপেন , ক্লোজ এবং হাই ___ এই তিনটি পয়েন্ট খুব গুরুত্ত্বপুর্ন এই প্যাটার্ন ইনভ্যালিড বলে বিবেচিত হওয়ার জন্য। এই পয়েন্টগুলি খুব শক্তিশালী রেজিস্টেন্স হিসাবে কাজ করে প্রাইচ উপরে যাওয়ার ক্ষেত্রে। যদি সফলভাবে এই পয়েন্ট বা লেভেল প্রাইচ পার করতে পারে ধরে নিবেন প্যাটার্ন ইনভ্যালিড।

আমি খুব সাধারণ ভাবে বিষয়টি ব্যাখ্যা দেয়ার চেষ্টা করলাম। আরো কিছু বিষয় আছে যা লিখে বুঝাতে গেলে কলেবর বড় হয়ে যাবে , তবে মুল বিষয়টি এটাই।

এটা কোন মতেই কোন বাই সেল সুপারিস না এটা একান্তই একটা উদাহরণ____ আল্লাহ্‌ ভরসা

Saturday, September 3, 2016

UPGDCL


শেয়ারটি নিয়ে ফেবুতে অনেক গুঞ্জন আছে। ডিটেইলে গেলাম না শুধু দুটি রেজিস্টেন্স দেখালাম 

Wednesday, February 17, 2016

UPGDCL


Friday, January 15, 2016

UPGDCL


Published
December 23 ,2015

UPGDCL... সাইড ওয়ে ওয়াক এর একটি চমৎকার উদাহরণ শেয়ারটি, প্রায় ৭৩ দিন। ভলিউমও খুব শান্ত।... দুটি অর্থ হতে পারে হয় একুমুলেশান হচ্ছে , নয়তো শেয়ারটির প্রতি কারো আগ্রহ নাই। 
Bullish scenario: 
ধরে নিলাম একুমুলেশান হচ্ছে.. এই প্রক্রিয়াটি এতটাই ধূর্ততার সাথে করা হয় , যারা দূর্বল তারা এই ধূর্ততার কাছে বেশিক্ষণ টিকতে পারে না। এই খানে মাঝেমাঝে মধ্যেই shakeout দেখতে পাওয়া যায়, কখনো কখনো সাপোর্ট লাইনের নীচে প্রাইস নিয়ে আসা হয় প্যানিক সৃষ্টি করা আর স্টপ লসগুলি নেয়ার জন্য্‌ বেশিরভাগ সময় এই সাপোর্টের লাইনের উপরে খুব তারাতারি পুনরায় প্রাইস নিয়ে আসা হয়। যদি সাপ্লাই বেশি থাকে শেয়ারটি পড়তেই থাকে;তবে অবস্থা দৃষ্টে মনে হয়না এমনটি হবে... যে মাইনোর রাইজিং ট্রেন্ড লাইন শেয়ার টি ব্রেক করেছে ১৩ তারিখে তা দ্রুত পুনরুদ্ধার করা উচিত ।যদি নাও হয় তারপরেও ১৩০ এর নীচে শেয়ারটির নামা বিপদজনক হয়ে উঠতে পারে,সেক্ষেত্রে Bullish scenario আর কার্যকর থাকবে না। টার্গেট আপাতত ১৭৩
Bearish Scenario: 
শেয়ারটি সাইড ওয়ে মুভে থাকলেও চমৎকার হাইয়ার হাই এবং হাইয়ার লো করে আসছিল.. কিন্তু এই ধারাবাহিকতার পতন দেখতে পাই। আর তা যদি অব্যাহত থাকে তবে গুরুত্তপূর্ন ১৩০/১৩১ লেভেল ভেঙ্গে যাবার সমূহ সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে ডাউন টারগেট ১০৮.
কি করা উচিতঃ কেনার ক্ষেত্রে ১৪৮ লেভেল ব্রেক করা  পর্যন্ত অপেক্ষা করা..যদি ১৪৮ লেভেলে ব্রেক আউট যদি সফল হয় তখন কেনার চিন্তা করা । আর যাদের কেনা আছে ,এ ক্ষেত্রে ভিন্ন ভিন্ন দামে কেনা থাকার কারনে সিধান্ত ও ভিন্ন ভিন্ন হবে্‌, ধন্যবাদ ...... আল্লাহ ভরসা