Friday, January 15, 2016

Market Observation

Published
December 26, 2015

Elusive ... আমি জানি হারমোনিক প্যাটার্নগুলি ইলুসিভ। হারমোনিক প্যাটার্নগুলি নিয়ে যারা নাড়াঘাঁটা করেন তাদের অধিকাংশই আমার সাথে একমত পোষণ করবেন। আমি অনেক বিখ্যাত এনালিস্টকে ক্ষোভের সাথে বলতে শুনেছি," এই প্যাটার্নগুলি fraudulent" . আমি fraudulent বলতে নারাজ, কারন এই প্যাটার্নগুলি প্রফিট টেকিং পয়েন্ট (PRZ) হিসাবে বেশ ভাল কাজ করে।বেশকিছু ব্যাংক আর কিছু ফিনান্স হারমোনিক প্যাটার্ন তৈরি করার পথে,বিশেষ কিছু কৌশল আছে এই বিপদজনক প্যাটার্নে বিনিযোগ করার। কিছু দেরী হয়ে যায় বটে এন্ট্রি দিতে , কিন্তু অন্তত নিশ্চিত কিছু প্রফিট আশা করা যায়। গুটি কয়েক ব্যাংক বাদ দিলে অধিকাংশ ব্যাংকই কেনার মত অবস্থায় আছ...হারমোনিক ছলোনায় কি আর একবার পা দিলাম;কারন এইবার আমি কোন কৌশল অবলম্বন করিনি। তবে অন্তত স্টপ লস সেট করে রেখেছি। আরো একটাকা উপরের লেভেলে এন্ট্রি দেয়া উচিৎ ছিল।

গত বৃহস্পতিবার বেশকিছু শেয়ার এর বড় ধরণের উত্থান হয়েছে।শেয়ারগুলি কিছু কিছু মুভমেন্টে ছিল বটে , তাই বলে এই আচানক মূল্যবৃদ্ধি!! আনলিমা কি ২৪ পার করতে পারবে? এসিআই ফরমুলেশান কি ২০২ পার করতে পারবে? এইচাআর কি আরো একটাকার বেশি বাড়তে পারবে? এসিআই এর ব্রেক আউট হোল ? না ফেক আউট হিসাবে পরবর্তিতে চার্টে নথিভুক্ত থাকবে?

এই রকম আরও কিছু প্রশ্নের উত্তরের উপরে নির্ভর করছে আগামীদিনের মার্কেট.... আল্লাহ ভরসা

No comments:

Post a Comment